রাষ্ট্রায়ত্ত ৯ মিলে ফের উত্পাদন শুরু
খুলনা অফিস
খুলনায় শর্ত সাপেক্ষে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। চার দিন আন্দোলনের পর গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় শ্রমিক নেতাদের দেওয়া তিন দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা মেনে নিয়ে নিজ নিজ ঘরে ফিরে গেছেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করে প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমরণ অনশন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বিজেএমসির খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা বনিজ উদ্দিন মিঞা বলেন, শ্রমিকরা কাজে ফেরায় মিলগুলোতে উত্পাদন শুরু হয়েছে।