পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড এসকিয়েল লাভেজ্জি। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে লাভেজ্জি ৫১টি খেলেছেন। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ফাইনালে মূল একাদশেও তিনি ছিলেন। চাইনিজ সুপার লিগের ক্লাব হেইবেই ফরচুনের হয়ে ক্যারিয়ার শেষ করার আগে তিনি নাপোলি ও প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে পাঁচ মৌসুম করে খেলেছেন। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তিনি চাইনিজ সুপার লিগে খেলেছেন। গত ২৭ নভেম্বর তিনি সর্বশেষ হেবেইর হয়ে মাঠে নামেন। ম্যাচটিতে চ্যাম্পিয়ন এভারগ্রান্ডের কাছে ৩-১ গোলে পরাজিত হলেও হেবেইয়ের হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি। ঐ ম্যাচের পরপরই তিনি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্র্রতি ফেসবুক পেজে তিনি অবসরের ঘোষণা দেন।