g বিশেষ প্রতিনিধি
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। নির্ধারিত জাহাজসমূহ এদিন বেলা ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং বরিশাল জেলার নির্ধারিত স্থানে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। স্থানগুলো হচ্ছে—ঢাকা সদরঘাটে বানৌজা তিস্তা, নারায়ণগঞ্জ নৌ ইউনিট পাগলা নেভাল জেটিতে বানৌজা অপরাজয়, চট্টগ্রাম নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমগ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল জেটিতে বানৌজা সাংগু ও বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা কর্ণফুলী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।