ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়াল। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।