মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লংঘন। তিনি গতকাল কাতারের দোহা ফোরামে এক সম্মেলনে এই কথা বলেন। মাহাথির বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা সমর্থন করে না তার দেশ। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আসছে। মাহাথির বলেন, নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়াসহ অনেক দেশ বড়ো বাজার হারিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাথির ২০২০ সালের পরও ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন। -আল জাজিরা