স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্র থেকে আরো একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএ জানিয়েছে, শুক্রবার রাতে সোহে স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়। তবে ঐ মুখপাত্র বিস্তারিত আর কিছু জানাননি। এর আগে ৭ ডিসেম্বর সোহে উেক্ষপণ কেন্দ্রে আরেকটি ‘খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালানোর কথা জানিয়েছিল পিয়ংইয়ং। ওই পরীক্ষাটি কি নিয়ে ছিল তা এ পর্যন্ত জানানো হয়নি। -বিবিসি