অন্ধশিল্পী অথির চক্রবর্তী

 

বাংলাদেশ হতে ইউএস-এ পাড়ি জমিয়ে তুমি এখন হাফ মেম কিন্তু টাঙ্গাইল তাঁতের শাড়ি ছাড়েনি তোমাকে, এই শাড়ি বুনেছিলো কোনো অন্ধশিল্পী! সম্পর্কের মধুর রসায়ন এমন মুঠোফোনে তুমি ফোন দিতেই রং নাম্বারে সেই অন্ধশিল্পীর কাছেই ফোনটা চলে এল একদিন। তারপর দুজনের মাঝখানে অদৃশ্য শিউলি ফুল ঝরে গেল অনেকক্ষণ!