টেক শট

টেরারিয়া গেমটিতে আপনাকে যুদ্ধ করতে হবে জোম্বি, কঙ্কালসহ নানা ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে। নানা ধরনের অস্ত্র দিয়ে যেমন তাদের আঘাত করতে হবে; তেমনি গাছ কেটে, গর্ত করে এবং বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের কাঠামোও তৈরি করতে হবে। নানা ধরনের অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে এই গেমটিতে। গেমটির ওয়েবসাইট http://www.terraria.org।

০০০০০

গোয়েন্দাদের নিয়ে তৈরি ক্লাসিক গেমগুলোর একটি গানপয়েন্ট। এই গেমটিতে আপনাকে খেলতে হবে ডাবল এজেন্ট হিসেবে। গেমটি খেলার জন্য যথেষ্ট বুদ্ধি খরচ করতে হবে আপনাকে। গেমটিতে রয়েছে দুই অস্ত্রনির্মাতা কোম্পানি। আর দুইটি কোম্পানিই ভাড়া করেছে আপনাকে অন্যদের ঘায়েল করতে। বুদ্ধি খাটিয়েই তাদের ম্যানেজ করতে হবে আপনাকে। টাকা উপার্জন করে শপিং করা থেকে শুরু করে নতুন নতুন অস্ত্র সংগ্রহও করতে পারবেন গেমটিতে। ওয়েবসাইট www.gunpointgame.com।