তিন দিন পর কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরের কার্যক্রম সচল

কুমিল্লা প্রতিনিধি

টানা তিন দিনের অচলাবস্থা কাটিয়ে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শনিবার থেকে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক ত্রিপুরা রাজ্যে যায়। ভারতের ত্রিপুরা রাজ্যে নাগরিকত্বের সংশোধিত আইন পাস নিয়ে অবরোধের পর এ বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে এ বন্দর দিয়ে যাতায়াতকারী লোকজনের সংখ্যা হ্রাস পায়। অবরোধ চলাকালে রপ্তানিমুখী ট্রাক সারিবদ্ধভাবে বিবিরবাজার এলাকায় অবস্থান করলেও অবরোধ স্থগিত হওয়ায় এ বন্দর থেকে ভারতে ১০৮টি ট্রাক ছেড়ে যায়।