সাবেক মন্ত্রী ছায়েদুল হক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে মন্ত্রীর পরিবারবর্গ সবার কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। মোহাম্মদ ছায়েদুল হক ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী এবং ৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। ১৯৭৩ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের টিকিটে নাসিরনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন।