বিশেষ প্রতিনিধি
আগামীকাল মঙ্গলবার ১৭ ডিসেম্বর থেকে নীরব এলাকা ঘোষণা করে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে সচিবালয়ের চারপাশে হর্ন না বাজানোর অনুরোধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে সহযোগিতা প্রদানের এ অনুরোধ করা হয়। সচিবালয়ের চারপাশে অর্থাত্ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন সমূহকে কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে। প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।