বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা সাতে উন্নীত হলো। উড়োজাহাজটি গতকাল বেলা আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের উপব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম ও অন্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ছয়টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন পাঁচটি, যশোর পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, সিলেট দুটি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে। —প্রেস বিজ্ঞপ্তি