বিজয় দিবস প্রদর্শনী ম্যাচে খেলবেন সাবেকরা

  স্পোর্টস রিপোর্টার

প্রতি বছরের ন্যায় এবারো বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে খেলবেন সাবেক ক্রিকেটাররা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশে ভাগ হয়ে টি-২০ ফরম্যাটের এই ম্যাচে খেলবেন আকরাম, নান্নু, হাবিবুল, দুর্জয়, সুজনরা।

শহীদ জুয়েল একাদশে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুত্, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নেয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম ও হাসিবুল হোসেন শান্ত। দলটির ম্যানেজার গোলাম ফারুক সুরু। শহীদ মুস্তাক একাদশের হয়ে খেলবেন মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট। এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রকিবুল হাসান।