বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটাতে সেরাদের সেরা নির্বাচনী অভীক্ষা নামে বটিয়াঘাটায় ব্যতিক্রমী একটি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে গত ১০ বছর ধরে। অবসর প্রাপ্ত স্কুলশিক্ষক প্রভাস চন্দ্র রায় সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে মেধাবীদের পড়াশোনার গতি ধরে রাখতে এই অভিক্ষা পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন উপজেলার সব স্কুলের শিক্ষকরা। এসএসসি পরীক্ষার পূর্বে বিভিন্ন স্কুলে গৃহীত নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান লাভকারীদের নিয়ে এ অভীক্ষা গ্রহণ করা হয়। প্রতি বিভাগ থেকে চারজন করে মোট ১২ জনকে সেরাদের সেরা মেধাবী হিসেবে বাছাই করা হয়েছে। আজ বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাঠে তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয়া বাইন প্রথম, বটিয়াঘাটা পাইলট স্কুলের ফাহমিদা নাজনীন দ্বিতীয়, হোগলবুনিয়া হাটবাটী স্কুলের অন্তর সরকার তৃতীয়, সুরখালী স্কুলের হাসিবুর রহমান চতুর্থ ও মাধুরী সরকার পঞ্চম স্থান লাভ করে। ব্যবসায় শিক্ষা বিভাগে বটিয়াঘাটা পাইলট স্কুলের রাকিব সেখ প্রথম, দীপা রায় দ্বিতীয়, প্রিয়াংকা ইজারদার তৃতীয়, হোগলবুনিয়া হাটবাটী স্কুলের তিন্নি বিশ্বাস চতুর্থ হয়। মানবিক শাখায় হোগলবুনিয়া হাটবাটী স্কুলের অর্পিতা বিশ্বাস প্রথম, বটিয়াঘাটা পাইলট স্কুলের সৌরিন্দ া সিথি সরকার দ্বিতীয় ও প্রগতি মাধ্যমিক বিদ্যা পিঠের আরিফ সরদার তৃতীয় স্থান লাভ করে।