মোবাইলে ডেকে এনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার এক

গোপালগঞ্জ প্রতিনিধি

মোবাইলে এক তরুণীকে বাগেরহাট থেকে ডেকে এনে গোপালগঞ্জে ধর্ষণ করেছে তার প্রেমিকসহ তিন জন। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ মূল অভিযুক্ত রফিক মুন্সিকে গ্রেফতার করেছে। এর আগে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামে মেয়েটিকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় প্রেমিকসহ তিন জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়। ধর্ষণের শিকার ঐ তরুণীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামে।

গ্রেফতারকৃত রফিক টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাবিবুর মুন্সির ছেলে। মামলার অপর আসামিরা হলেন:একই গ্রামের মাজহারুল শেখ ও আবু দাউদ মিল্টন শেখ। টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত মল্লিক বলেন, শনিবার ঐ তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে।