সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে রবিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ডলুরায় ৭১-এ সম্মুখ সমরে শহিদদের মধ্যে ৪৮ জনকে সমাহিত করা হয়। পরে স্থাপন করা হয় শহিদ স্মৃতিসৌধ।