সান্তাহারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা 

আদমদীঘির সান্তাহার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফাত আহম্মেদের নিজ ব্যবস্যাপ্রতিষ্ঠানে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  জানা যায়, আদমদীঘির সান্তাহার যোগীপুকুর এলাকার ফারুক হোসেনের ছেলে ও সান্তাহার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফাত আহম্মেদ সান্তাহার ঘোড়াঘাট নামক স্থানে ময়নুল হোসেনের ঘড় ভাড়া নিয়ে নেটের ব্যবসা করছিলেন এবং প্রতি রাতে সেখানেই থাকতেন। রবিবার ভোরে কর্মচারীরা এসে নেট ব্যবহারের কেবল দিয়ে ফ্যানের সঙ্গে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায়। তাকে নওগাঁ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ওসি জালাল উদ্দীন বলেন, ইফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত ছাড়া পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।