ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন থেকে আঠারোবাড়ী (বড়ো বাজার) যাতায়াতের একমাত্র সড়কটির সিংহভাগ অংশ ভেঙেচুরে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। ব্যস্ততম এ সড়কটি দীঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতকারীদের দুর্ভোগের শেষ নেই। ঈশ্বরগঞ্জ উপজেলার সবচেয়ে বড়ো বাজার আঠারোবাড়ী বাজার। যেখানে প্রতিদিন যাওয়া-আসা করে হাজার হাজার মানুষ। সোহাগী বাজার থেকে আঠারোবাড়ী দীর্ঘ আট কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানের কার্পেটিং নষ্ট হয়ে ইট, পিচ উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতএব সড়কটি আশু মেরামতের উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ ঘোচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাঈম আহসান
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ