রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

রাজশাহীর মোহনপুর ও গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল মোহনপুরে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুই জন এবং গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানা এলাকার নাজমুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সিফাত হোসেন (২০) ও রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের পথচারী খায়ের আলী (৫০)। অপরদিকে গোদাগাড়ীতে ট্রাকচাপায় মাসুদ হায়দার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল গোদাগাড়ী পৌর এলাকার আমনুরা রোড গোরস্থান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি রামনগর গ্রামের।

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মীর্জাপুর এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।