বিজয় দিবসে সরকারি কর্ম কমিশনে বিশেষ অনুষ্ঠান

গতকাল রবিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের শহিদ কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে কমিশন চত্বরে নির্মিত মৃত্যুঞ্জয়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে কিমশনের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সচিবালয়ের ’৭১ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এই অসাধারণ সময়ে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় মনোলোক সমৃদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সেনার বাংলা প্রতিষ্ঠার জন্য সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।—প্রেস বিজ্ঞপ্তি