দেশ শান্তির দিকে এগিয়ে যাবে প্রত্যাশা জিএম কাদেরের

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের প্রত্যাশা দেশ শান্তির দিকে এগিয়ে যাবে। বেকারত্বমুক্ত দেশ হবে। দুর্নীতিমুক্ত দেশ হবে। এ দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, রাজাকারের তালিকাটি এখনও তার ‘পরীক্ষা’ করে দেখা হয়নি। ‘পরীক্ষা নিরীক্ষা’ করে তবেই তিনি মন্তব্য করবেন। তবে তার প্রত্যাশা সঠিক তালিকাটি প্রকাশিত হোক। তাহলে দেশের স্বাধীনতার ক্ষেত্রে কার কী ভূমিকা তাহলে তা স্পষ্ট হয়ে উঠবে।

ইত্তেফাক/জেডএইচ