বিয়ের নানা রীতির কথা মাথায় রেখে কে ক্র্যাফট ব্রাইডাল কালেকশনে আছে বিয়ের পোশাকের নানা আয়োজন। পানচিনি, গায়ে হলুদ থেকে শুরু করে আকদ, বিয়ে এবং বিয়ে পরবর্তী বৌভাত—সব আনুষ্ঠানিকতার জন্যই আছে বিশেষ পোশাকের আয়োজন । আছে বর ও তার নিকটজনের জন্য পাঞ্জাবি, চুড়িদারসহ পোশাকের সেট। আবার শুধু আলাদা করে পাঞ্জাবি বা শেরওয়ানি কাট পাঞ্জাবি, লং কোটিও থাকছে।
কনে ও তার সঙ্গীদের জন্য থাকছে নানা আকর্ষণীয় ডিজাইনের শাড়ি, যা গায়ে হলুদ ও বিয়ের দিনে পরার মতো করে তৈরি। থাকছে কনেকে উপহার দেওয়ার উপযোগী শাড়ি ও সালোয়ার-কামিজ। শাড়ি ও পাঞ্জাবি অর্ডার নিয়ে গ্রাহকদের পছন্দের ডিজাইনে তৈরি করে দেওয়া হচ্ছে। তবে এর জন্য ১৫ থেকে ২০ দিন আগে যোগাযোগ করতে হয়।