সালমান খানকে হুমকি!

অভিনয় ছাড়াও ব্যক্তি জীবনের বিভিন্ন কারণে খবরের শিরোনামে আসেন সালমান খান। এরমধ্যে বেশ কিছু বিষয় নিয়ে রয়েছে বিতর্ক। সম্প্রতি এমনই এক ঘটনায় আবারো সংবাদের শিরোনাম হলেন তিনি। বাড়িতে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে সালমানকে। এই হুমকি অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের এক কিশোরকে। হুমকির ইমেল মুম্বাই পুলিসকে পৌঁছনোর পরই খোঁজ শুরু হয়। অবশেষে রবিবার সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় বছর ১৬ বছর বয়সী কিশোরকে।

মুম্বই পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর তাদের কাছে একটি মেইল আসে। যেখানে সালমান খানের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিসকে চ্যালেঞ্জ করে হুমকি দিয়ে বলা হয়, আগামী ২ ঘণ্টার মধ্যে সালমান খানের বাড়িতে বিস্ফোরণ হবে। কারও ক্ষমতা থাকতে রুখে দিন বিস্ফোরণ।

হুমকি পাওয়ার পর মুম্বই পুলিশের এক আধিকারিকের নেতৃত্বে পুলিশের একটি দল সালমান খানের বাড়িতে পৌঁছায় বোম স্কয়াডকে সঙ্গে নিয়ে তারকার বাড়িতে পৌঁছায় পুলিসের দলটি। এরপর জোর তল্লাশি শুরু হয়। কিন্তু তল্লাসির পরও গ্ল্যালাক্সি থেকে কোনও বোমা উদ্ধার করা যায়নি। পুলিশের তরফে জানানো হয়, সালমান খানের বাড়ির কোনায় কোনায় খোঁজ করা হয়েছে কিন্তু কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।