মোবাইলে অনেক সময় স্প্যাম ম্যাসেজ আসে। গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে কাজে বিঘ্ন ঘটায়। চাইলে আইফোন ব্যবহারকারীরা কোনো থার্ডপার্টি অ্যাপ ইন্সটল করা ছাড়াই ম্যাসেজগুলো ব্লক করতে পারবেন। কীভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
আইফোন থেকে প্রথমে ম্যাসেজ অ্যাপে যেতে হবে। তার পর যে স্প্যাম ম্যাসেজটি ব্লক করতে চান সেটাতে ট্যাপ করতে হবে। ম্যাসেজ বক্সটি খোলার পরে ডান পাশে ওপরে ‘i’ আইকনের একটি চিহ্ন দেখা যাবে। এতে ক্লিক করে স্প্যাম পাঠানো ম?্যাসেজের তথ্য পাওয়া যাবে। তার পর স্ক্রল করে নিচের দিকে গিয়ে ‘Block this caller’ অপশনে ক্লিক করলে নম্বরটি ব্লক হয়ে যাবে।
এই প্রক্রিয়ায় কয়েকটি নম্বর ব্লক করার পর চাইলে নির্দিষ্ট নম্বরের ব্লক খুলে দেওয়া যাবে। এছাড়াও, আপনি চাইলে দেখতে পারবেন কতজনকে ব্লক করা হয়েছে। এটি দেখতে আপনাকে ‘settings’ অপশনে গিয়ে ‘messages’ এ ক্লিক করতে হবে । তার পর সেখানে ‘blocked’ অপশনে ক্লিক করলে যে নম্বরগুলো ব্লক করা হয়েছে সেগুলোর তালিকা দেখানো হবে। আইওএস ৭ ও তার পরবর্তী সংস্করণগুলোতে এই প্রক্রিয়ায় নম্বর ব্লক করা যাবে।