ভাণ্ডারিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেপির আলোচনা সভা

ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার বিকালে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল আলম খোকন সিকদার, টুঙ্গিপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, যুবসংহতির আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লািক, যুগ্ম-আহ্বায়ক লিটন মুন্সি, মো. হিরন মুন্সি, বাহাদুর সরদার, মামুন সরদার, ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম-আহ্বায়ক আফজাল সরদার, মো. মনির জোমাদ্দার, মো. বেল্লাল মুন্সি, মো. কবির মৃধা, সোহাগ সিকদার, ওমর ফারুক মনির, পৌর ছাত্রসমাজের লাভলু সরদার ও রায়হান আকন, আল আমিন হাওলাদার ও মো. নুরুজ্জামান প্রমুখ।