শূন্য দশকের কবি ও ছোটকাগজ মেঘের সম্পাদক শাহিন লতিফের দুটি চোখই জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে ডাক্তার রামারাজা গোপালের তত্ত্বাবধানে ১০ জন চিকিত্সকের টিমের চিকিত্সাধীন। এরই মধ্যে তার ডান চোখের অপারেশন হয়েছে। কিন্তু এখন তিনি ডাবল ভিশনে আক্রান্ত। একই সঙ্গে মাঝে মাঝে তিনি কিছুই দেখতে পান না। ডাক্তার জানিয়েছেন, অতি দ্রুত তার বাঁ চোখের অপারেশন করতে হবে, কর্নিয়া সংযোজন করতে হবে। দীর্ঘদিন চিকিত্সা চালিয়ে যেতে হবে। নাহলে শিগিগরই তাকে অন্ধত্ব বরণ করতে হবে। চিকিত্সকরা জানিয়েছেন, তার চোখের অপারেশন ও চিকিত্সার জন্য অন্তত ১৩ লাখ টাকা লাগবে। এই টাকা তার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া শাহিন লতিফের ডান হাতে নিওরোলজিক্যাল সমস্যা দেখা দিয়েছে, এ চিকিত্সাও দ্রুত করতে হবে। একজন সৃজনশীল, সাহিত্যকর্মী অন্ধত্বের হাত থেকে বাঁচতে সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : শাহিন লতিফ, সঞ্চয়ী হিসাব নম্বর : ১০৪২১০৯০০৫৩০১১, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা। বিকাশ নম্বর : ০১৫৫২৬৩৭০৯২ (ব্যক্তিগত), ০১৩১৯৬৪১৭৫৫ (পেমেন্ট); ব্যক্তিগত নগদ নম্বর : ০১৫৫২৬৩৭০৯২।