সংবাদপত্র এজেন্ট উপেন্দ্রনাথ কুণ্ডু বারুর পরলোকগমন

না ফেরার দেশে চলে গেলেন পাবনার চাটমোহরের প্রবীণ পত্রিকা এজেন্ট ও সিপিবি নেতা উপেন্দ্রনাথ কুণ্ডু বারু (৭০)। সবার প্রিয় বারুদা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। শনিবার দুপুর আড়াইটায় চাটমোহর মহাশ্মশানে তাকে দাহ করা হয়। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা শাখার সভাপতি কমরেড আ. রাজ্জাক ও চাটমোহর উপজেলা সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উপেন্দ্রনাথ কুন্ডু ষাটের দশকে পত্রিকার ব্যবসা শুরু করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি পাঠকের          হাতে পত্রিকা তুলে দিয়েছেন। তিনি          একাধারে পত্রিকা এজেন্ট এবং নিজ হাতে পত্রিকা বিলি করতেন।