চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ

স্পিকার পাঁচ দিনব্যাপী উত্সবের উদ্বোধন করবেন আজ

চুনারুঘাটে দেশের অন্যতম বড়ো সাংস্কৃতিক উত্সব শুরু হচ্ছে আজ। মঙ্গলবার দুপুরে স্থানীয় ডিসিপি হাইস্কুল মাঠে পাঁচ দিনব্যাপী এ উত্সবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠেয় এ উত্সবে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপিসহ দেশ বিদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত থাকবেন।

এছাড়া উত্সবে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কবি ও লেখক শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ভারতের আসাম রাজ্যের ব্যতিক্রম সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি ড. সোমেন ভারতীয়া, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, নিউ এইজের সম্পাদক নূরুল কবীর, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান এমপি, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, অভিনেতা আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, কণ্ঠশিল্পী কনকচাপা প্রমুখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ভারতের আসাম ও ত্রিপুরাসহ চারটি রাজ্যের সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে।