আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার জমিনে কোনো অপশক্তিকে উঠে দাঁড়াতে দেওয়া হবে না। স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের বংশধরদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। গতকাল সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই কেবল আওয়ামী লীগ করতে পারবে। দলে অনুপ্রবেশকারী কেউ থাকলে আগামী সম্মেলনে তাদের বের করে দেওয়া হবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসররা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে রয়েছে। ইতিমধ্যেই সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরের সেই স্বাধীনতাবিরোধীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে, পরবর্তী সময়ে আরো করা হবে