পিরোজপুরে বিজয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে গতকাল সোমবার বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে অন্যতম ছিল সকাল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পৌরসভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাড়াও মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা পুলিশ লাইনসে্ ৩৭ জন পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা জানানো হয়।