স্বাধীন বাংলা আউটসোর্সিং লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু হলো স্বাধীন বাংলা প্রশিক্ষণকেন্দ্রের। গতকাল সোমবার রাজধানীর দক্ষিণখানের কাওলা মধ্যপাড়ায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামসুন্নাহার ভূঁইয়া এমপি, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা আউটসোর্সিংয়ের চেয়ারম্যান মনিরুজ্জামান মৃধা মঞ্জু, নতুন কাগজের বিশেষ প্রতিবেদক এম এ সালাম শান্ত, দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি