‘কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি’

তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন বলিউড তারকা তাপসী পান্নু। অভিষেকের পরের বছর থেকেই ক্যারিয়ারে বেশ ব্যস্ত হয়ে যান তিনি। শুধু তাই নয় খুব অল্প সময়ে তার এই জনপ্রিয়তা তাকে পৌঁছে দিয়েছে বলিউড পর্যন্ত। ২০১৬ সালে ‘পিংক’ সিনেমা মুক্তির পর বলিউড পান্নুর কদর বেড়ে যায় আরো। এরপর থেকে এখন বলিউডেই তার মূল ব্যস্ততা। এই বছর ‘বাদলা’ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘থপ্পড়’। ৬ মার্চ সিনেমাটি মুক্তির কথা থাকলেও মুক্তি তারিখ এগিয়ে এসেছে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সিনেমার নায়িকাই জানেন না মুক্তির তারিখ এগোনোর খবর।

১৬ ডিসেম্বর তাপসী টুইট করে জানালেন সিনেমার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে কিন্তু নতুন তারিখ সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই।

পান্নু বলেন, ‘আমি চেয়েছিলাম বিশ্ব নারী দিবসে সিনেমাটি মুক্তি পাক। কিন্তু সেটি হয়নি। পরবর্তীতে সিনেমার মুক্তি তারিখ এগোলেও কেউ আমাকে জানানো প্রয়োজনে মনে করেনি। আমি জানি না এমনটা কেনো হয়েছে। কিন্তু সিনেমার একজন হিসেবেও এটি আমার জানা উচিত ছিল।’

ইত্তেফাক/আরকেজি