মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিএনপির বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টন থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় শোভাযাত্রাটি শুরু হবে। বিজয় শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল ৩০০ পাখি!
শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্রাকও রয়েছে। অপেক্ষাকৃত জ্যেষ্ঠ নেতারা এই শোভাযাত্রায় অংশ নেবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ জানান, এই শোভাযাত্রার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিফলিত হবে।
ইত্তেফাক/কেকে