বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত

বরিশাল অফিস : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফ্লাগস্ট্যান্ডে বিএনসিসির সেনা ও নৌ ক্যাডেটের গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। পরে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা হয়।  শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।