নেত্রকোনায় বিআরটিসি বাস চালুর দাবিতে মানববন্ধন-সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি

পরিবহন মালিক সমিতির বাধার মুখে নেত্রকোনা থেকে ময়মনসিংহ সড়কে সদ্য চালু হওয়া বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদ এবং পুনরায় তা চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে নেত্রকোনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণি পেশার মানুষ।

‘দুর্বার নেত্র’ নামের সংগঠনের উদ্যোগে মিছিলটি শহরের মোক্তারপাড়া থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে আবার মোক্তারপাড়ার মাঠে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদুর রেজা খান, সুলতান মাহমুদ শার্লি, আব্দুস সামী নিকু, হাসিব ইবনে হান্নান এবং সাদিয়া।