রাজধানীর মহাখালীতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৭৯তম শাখার কার্যক্রম গতকাল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০
চট্টগ্রামের বাকলিয়ার কালামিয়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৪তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী
০০০
সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশে তাদের যৌথ উদ্যোগের ১০ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের (ভারত ও দক্ষিণ এশিয়া) ভিপি ও বিজনেস হেড দিব্যা জৈন প্রমুখ উপস্থিত ছিলেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী গতকাল ঢাকার খিলগাঁও এবং মালিবাগে ব্যাংকের দুইটি এটিএম বুথ উদ্বোধন করেন। এসময় ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান, ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাকিং ডিভিশনের প্রধান মো. আবদুল মোতালেব, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ইউনিট প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন