বিএপিএলসির নতুন কমিটি গঠিত

এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  আজম জে চৌধুরী এবং ন্যাশনাল পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  রিয়াদ মাহমুদ যথাক্রমে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২০-২০২১ কার্যকালের জন্য সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএপিএলসি শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি শীর্ষ সংগঠন। এছাড়া কমিটির নির্বাহী সদস্য রয়েছেন ১৯ জন।—প্রেস বিজ্ঞপ্তি