বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে এইচএসবিসি

 ইত্তেফাক রিপোর্ট

প্রথমবারের মতো বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যাংকটির ডেপুটি সিইও অ্যান্ড কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিংয়ের মো. হাবিব উর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, অ্যাওয়ার্ডের নমিনেশন ফরম পূরণের মাধ্যমে সাতটি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা দেশের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহায়তা করতে চাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের ৩১ ডিসেম্বর পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে এবং আগামী বছরের ১৮ জানুয়ারি
অ্যাওয়ার্ড দেওয়া হবে। নমিনেশন ফরম ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে
business.hsbc.com.bd/bea এই ওয়েবসাইটে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন তালুকদার নোমান আনোয়ার এবং এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব গে­াবাল ট্রেড অ্যান্ড রিসাইভেবেলস ফাইন্যান্সের মোহাম্মদ সহিদুজ্জামান প্রমুখ।