মুশফিকের দিনে খুলনা ও চট্টগ্রামের জয়

দিনটা ছিল মুশফিকুর রহিমের। যদিও শেষ পর্যন্ত ৪ রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছেন। কিন্তু তার ঝড়ো ৯৬ রানে ভর করে রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার্সকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথম ম্যাচে আগে ব্যাট করে শোয়েব মালিকের ৮৭ রানে ভর করে ৪ উইকেটে ১৮৯ রান তুলেছিল রাজশাহী। জবাবে মুশফিকের ৫১ বলে ৯৬ রানে ভর করে ২ বল বাকি থাকতে জয় পায় খুলনা।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করা সিলেট ৮ উইকেটে ১২৯ রান করে। আন্দ্রে ফ্লেচার সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অধিনায়ক মোসাদ্দেক করেন ৩০ রান। মেহেদী হাসান রানা ২৩ রানে ৪ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম এক প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে। তবে লিন্ডল সিমন্স ৪৪ রান করে দলকে জয়ের পথে রাখেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ২৪ বলে ৩৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।