আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

রংপুরে গত দুদিন ধরে বৃষ্টিপাতের কারণে নির্বাচনী প্রচার-প্রচারণায় দেখা দিয়েছে স্থবিরতা। এর সাথে তাপমাত্রাও নেমে গেছে। রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এখন। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে সাধারণ ভোটার, প্রার্থী, সমর্থক ও নেতা-কর্মী যারাই আছেন তারা সবাই ঘরমুখো। বৃষ্টির কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না। 

নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বসে ওয়ার্ড পর্যায়ের প্রচার-প্রচারণা কমিটির নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। অপেক্ষায় রয়েছে বৃষ্টি কমার। বৃষ্টি কমলেই তারা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করবেন। জেলা ও মহানগর পর্যায়ের যে সকল নেতা-কর্মীরা প্রস্তুত আছেন। তারাও এই নির্বাচনী মাঠে গিয়ে যোগ দিবেন। 

এদিকে নির্বাচনী আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা রিটার্নিং অফিসার রংপুরে ৬টি সংসদীয় আসনের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। 
স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ করছেন বাড়ি বাড়ি গিয়ে।

বিএনপি প্রার্থীর কর্মী বাহিনী কিছু কিছু এলাকায় গিয়ে গণসংযোগ করেছে। এছাড়া রংপুরের বাকি যে ৫টি আসন রয়েছে সেগুলোরও একই অবস্থা। সব মিলে প্রচার-প্রচারণা ও গণসংযোগ ঢিমে তালে।

বৃষ্টির কারণে পোষ্টার, ব্যানার ও ফেস্টুনগুলো ছিঁড়ে পড়ে গেছে। অপরদিকে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে নেতা-কর্মী ও প্রার্থীরা মুখে নানা কথা বলেও, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও জেলা রিটার্নিং অফিসারের নিকট এখন পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে লিখিত কোনো প্রকার অভিযোগ হয়নি বলে জানা গেছে। 

রংপুর রেঞ্জ পুলিশের একটি সূত্র জানিয়েছে, এখনো আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/নূহু