চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
খনিটির ভেতর আরও দুই শ্রমিক আটকা পড়ে আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ নিয়ে অক্টোবরের পর থেকে চীনে ৫টি আলাদা খনিতে দুর্ঘটনায় অন্তত ৩৭ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে গুইঝৌর গুয়াংলং খনিতে এ বিস্ফোরণ হয়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই চীনের কয়লাখনিগুলোতে দুর্ঘটনা এবং প্রাণহানির হার বেশি বলে ধারণা বিশ্লেষকদের।
গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে অন্য এক কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। আইন অমান্য করে ওই খনিতে কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে এ বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
ইত্তেফাক/ইউবি