শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে স্যামসাং চেয়ারম্যানের জেল

শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক বৃহত্ করপোরেশন স্যামসাংয়ের বোর্ড চেয়ারম্যান লি স্যাং-হুনকে ১৬ মাসের জেল দিয়েছে দেশটির একটি আদালত

 

আদালতে তার বিরুদ্ধে শ্রমিকদের ইউনিয়ন করতে না দেওয়ার অভিযোগ ওঠে স্যামসাং ইলেক্ট্রনিক্স মেরামত ইউনিট, স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে সাব কন্ট্রাক্ট শ্রমিকরা চেয়ারম্যান লিসহ আরও ২৫ জনকে অভিযুক্ত মামলা করেছিলেন 

আরো পড়ুন : চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৪

এরই প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন ২০১৩ সালে স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে কাজ করা কর্মীরা একটি ইউনিয়ন করতে চেয়েছিলেন কিন্তু গ্রুপটি প্রধান কর্মকর্তারা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে

 

ইত্তেফাক/এসি