আবারো অভিনয়ে শুভ্রদেব

শুভ্রদেব সংগীতশিল্পী হলেও তার ভক্তরা তাকে দেখতে পান নাটক টেলিছবিতে তার অভিনয়ে আভিষেক হয়শুকতারা নাটকের মধ্য দিয়ে এছাড়া ২০১৬ সালে তাকেশ্রাবণ এসেছিল গান হয়ে শিরোনামের একটি টেলিছবিতে দেখা যায় এরপর অভিনয়ে তাকে আর দেখা না গেলেও

 

আবারো বিরতির পর অভিনয়ে ফিরলেন শুভ্রদেব আজ থেকেডিগবাজি শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করছেন মজিবুল হক খোকন এতে শুভ্রদেব অভিনয় করছেন একজন সেলিব্রেটির চরিত্রে

 

অভিনয় প্রসঙ্গে শুভ্রদেব বলেন, ‘আমি মূলত গানের মানুষ তবে মাঝে মাঝে অভিনয় করতে ভালোই লাগে আমার অভিনয়ের শুরুটা হয়েছে কিন্তু ধারাবাহিক নাটক দিয়ে এরপর গানের পাশাপাশি কয়েকটি নাটক-টেলিছবিতে অভিনয় করেছি যদিও তা হাতেগোনা

আরো পড়ুন : বিশ্বে শীর্ষ আয়ের অভিনেত্রীদের তালিকায় দীপিকা

এই নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নাটকের গল্পটি আমার পছন্দ হয়েছে গল্পের চরিত্রটির আমার সঙ্গে মিল আছে তাই এতে অভিনয় করছি

 

নাটকটিতে শুভ্রদেবের পাশাপাশি আরো অভিনয় করছেন . এনামুল হক, আনিসুর রহমান মিলন, হাসান, মৌসুমী হামিদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি, জামিল হোসেনসহ অনেকে

 

ইত্তেফাক/ইউবি