কুবিতে নাটক ‘১৯৭১’ মঞ্চস্থ

জান্নাতুল ফেরদৌস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

 

বিজয় দিবস উপলক্ষে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ করেছে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘১৯৭১’। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চায়ন করা হয়।

নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও তাত্পর্য তুলে ধরা এবং নাম না জানা বীর শহীদের স্মরণে সোমবার ‘বিজয়গাঁথা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাদের অবদান তুলে ধরতেই এই নাটকটি মঞ্চায়ন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম, থিয়েটারের সাবেক সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

তামিম আল হাসানের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজমুল, সামিহা, অর্ক, মাহবুবা, রিয়াজ, নিজামুল, ইশতিয়াক, এ্যানি, রাহিম, গুলশান, মিরণ, রাফি, দ্বীন মোহাম্মদ, নাঈম ও মারিয়া।