ধামরাইয়ে সাংস্কৃতিক আয়োজন

মিজানুর রহমান

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে করা হয় বর্ণাঢ্য আয়োজন। র্যালি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। উপজেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হকের ব্যবস্থাপনায় এদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় কণ্ঠশিল্পী রফিকুল ইসলামসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানে। সংগীতপ্রিয় হাজার হাজার দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়া কালামপুর আমাতন নেসা গার্লস হাই স্কুল, হামিদা আফাজ গার্লস হাই স্কুল, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, প্রত্যাশা উচ্চ বিদ্যালয়, বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।