নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধিমোতাবেক ভেড়ামারা কলেজে অবসরজনিত শূন্য পদে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। ১০০০.০০ (এক হাজার) টাকা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (ভেড়ামারা কলেজের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক, ভেড়ামারা শাখা বরাবর), জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০৫ (পাঁচ) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে। মোঃ জহুরুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। সিকে-৩৩৭৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক নাকাইহাট কলেজে লাইব্রেরিয়ান, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদে লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সদ্য তোলা ৩ কপি ছবিসহ আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। অধ্যক্ষ, নাকাইহাট কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সিকে-৩৩৮৪
নিয়োগ বিজ্ঞপ্তি: বেতুয়ান-বৃলাহিড়ীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ডাকঃ বেতুয়ান, উপজেলাঃ ভাঙ্গুড়া, জেলা-পাবনার উচ্চ মাধ্যমিক শাখার জন্য সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী বিজ্ঞান বিভাগ হতে এসএসসি দ্বিতীয় বিভাগ/সমমান গ্রেডে উত্তীর্ণ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের মধ্য হতে পদার্থ বিজ্ঞানে একজন ল্যাব সহকারী (২য় পদ) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অগ্রণী ব্যাংক লিঃ, বড়াল ব্রিজ শাখা, পাবনার চলতি হিসাব নম্বর ০২০০০০৩৬৪৮৭১৭ এর অনুকূলে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য), প্রয়োজনীয় কাগজপত্র ও সদ্য তোলা দুই কপি সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন পৌঁছাতে হবে। —অধ্যক্ষ। সিকে-৩৩৭৮
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও আরবী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দশদোনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, পোঃ হাতিরিদিয়া, উপজেলা: মনোহরদী, জিলা: নরসিংদী-এর জন্য ০১ জন অধ্যক্ষ আবশ্যক। অগ্রণী ব্যাংকের যে কোন শাখা থেকে অগ্রণী ব্যাংক মনোহরদী শাখার অনুকূলে হিসাব নং- ০২০০০০১৮৭৪৯২২ ১৫০০/- টাকার ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে মাদ্রাসার ঠিকানায় ০২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন। পূর্বে আবেদনকারীদের পুনঃ আবেদনের প্রয়োজন নেই। —সভাপতি। সিএম-১৭৫৯
নিয়োগ বিজ্ঞপ্তি: বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয়, পোঃ বাসাবো, ঢাকা-১২১৪ এর জন্য বিদ্যালয়ের অর্থায়নে গণিত বিষয়ে ১ জন এবং ইংরেজি বিষয়ে ২ জন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ও বিএডধারী শিক্ষক-শিক্ষিকা আবশ্যক। অগ্রণী ব্যাংক বাসাবো শাখার অনুকূলে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদনের শেষ তারিখ ১০/০১/২০২০। —প্রধান শিক্ষক, ৪৭২১৪৯৮৯। সিএম-১৭৫৫