বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ

বরিশাল অফিস

বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নামধারী বহিরাগতদের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়েছে। নগরীর সিঅ্যান্ডবি রোড ফরাজী ওয়ার্কশপ এলাকায় সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মেয়র এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ঘটনাস্থলে উপস্থিত ঐ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মেয়রের গাড়িতে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও সিটি মেয়র এবং পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।