পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ২১ ডিসেম্বর সকাল ১১টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর মোট ২৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গড়ে প্রতি আসনের বিপরীতে ৩০ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন। ‘এ’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে গড়ে ৫০ জন করে মোট ৩ হাজার ৫১৭ জন, ‘বি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে গড়ে ১৯ জন করে মোট ১ হাজার ৯৪৮ জন এবং ‘সি’ ইউনিটে ৬০টি আসনের বিপরীতে গড়ে ২৩ জন করে মোট ১ হাজার ৩৮১ জন আবেদন করেছে।
ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য www.pstu.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অ: দা:) ড. মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।