ভুয়া নিয়োগপত্র বাণিজ্য
মৌলভীবাজার প্রতিনিধি
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই মেলে’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক শিরিনের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।