জগন্নাথপুরে অভিবাসী দিবসের আলোচনা সভা

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। বেলা ১১টায় পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান, ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল হক শেরীন প্রমুখ।